ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাফলং চা বাগানের জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ, হামলার ঘটনাও

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বিলাল উদ্দিন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
জাফলং চা বাগানের সীমানাভুক্ত জমি দখল করে অবৈধভাবে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার ৯নং সেকশনের চাউড়াখেল মৌজায় সরকারি খাস ও বাগান কর্তৃপক্ষের দাবি করা জমিতে দুটি ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাগান সংশ্লিষ্টরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে গফুর মিয়া বাগানের সীমানার ভেতরে জোরপূর্বক দুটি ঘর নির্মাণ করেন। বাগান কর্তৃপক্ষ ও কর্মচারীরা একাধিকবার নির্মাণকাজে বাধা দিলেও তিনি তা উপেক্ষা করেন বলে দাবি করা হয়েছে।
বাগানের চৌকিদার মো. লায়েছ মিয়া ও বাউন্ডারি চৌকিদার চতুর্দাস জানান, তারা বারবার নির্মাণকাজ বন্ধ রাখতে বললেও গফুর মিয়া তা না মেনে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
জাফলং চা বাগানের ম্যানেজার কৃষিবিদ মো. শাহাবুল্লাহ সরকার বলেন, “আমাদের বাধা অমান্য করে গফুর মিয়া বাগানের জায়গা দখল করে দুটি ঘর নির্মাণ করেছেন। গত ৫ ফেব্রুয়ারি আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি।”
তিনি আরও বলেন, চা শিল্প রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পর ইউনিয়ন তফশিল অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। প্রশাসনিক ব্যস্ততার কারণে তিনি সরেজমিনে যেতে পারেননি, তবে শিগগিরই পরিদর্শনে যাওয়ার কথা জানান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে অভিযুক্ত গফুর মিয়ার কাছে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং উপস্থিত বাগান চৌকিদারের সঙ্গে অশালীন ও মারমুখী আচরণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে, সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগের প্রায় আধা ঘণ্টা পর বাগানের চৌকিদার লায়েছ আহমদের ওপর গফুর মিয়া ও তার সহযোগীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন বাগানের সহকারী ম্যানেজার শিপুল।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

জাফলং চা বাগানের জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ, হামলার ঘটনাও

জাফলং চা বাগানের জমি দখল করে অবৈধ ঘর নির্মাণের অভিযোগ, হামলার ঘটনাও

আপডেট সময় ০৯:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

বিলাল উদ্দিন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
জাফলং চা বাগানের সীমানাভুক্ত জমি দখল করে অবৈধভাবে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার ৯নং সেকশনের চাউড়াখেল মৌজায় সরকারি খাস ও বাগান কর্তৃপক্ষের দাবি করা জমিতে দুটি ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাগান সংশ্লিষ্টরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ১১নং মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে গফুর মিয়া বাগানের সীমানার ভেতরে জোরপূর্বক দুটি ঘর নির্মাণ করেন। বাগান কর্তৃপক্ষ ও কর্মচারীরা একাধিকবার নির্মাণকাজে বাধা দিলেও তিনি তা উপেক্ষা করেন বলে দাবি করা হয়েছে।
বাগানের চৌকিদার মো. লায়েছ মিয়া ও বাউন্ডারি চৌকিদার চতুর্দাস জানান, তারা বারবার নির্মাণকাজ বন্ধ রাখতে বললেও গফুর মিয়া তা না মেনে উল্টো ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।
জাফলং চা বাগানের ম্যানেজার কৃষিবিদ মো. শাহাবুল্লাহ সরকার বলেন, “আমাদের বাধা অমান্য করে গফুর মিয়া বাগানের জায়গা দখল করে দুটি ঘর নির্মাণ করেছেন। গত ৫ ফেব্রুয়ারি আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুকের নিকট লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রশাসনের পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি।”
তিনি আরও বলেন, চা শিল্প রক্ষায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক জানান, অভিযোগ পাওয়ার পর ইউনিয়ন তফশিল অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। প্রশাসনিক ব্যস্ততার কারণে তিনি সরেজমিনে যেতে পারেননি, তবে শিগগিরই পরিদর্শনে যাওয়ার কথা জানান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে অভিযুক্ত গফুর মিয়ার কাছে ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং উপস্থিত বাগান চৌকিদারের সঙ্গে অশালীন ও মারমুখী আচরণ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এদিকে, সংবাদকর্মীরা ঘটনাস্থল ত্যাগের প্রায় আধা ঘণ্টা পর বাগানের চৌকিদার লায়েছ আহমদের ওপর গফুর মিয়া ও তার সহযোগীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন বাগানের সহকারী ম্যানেজার শিপুল।
ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5481