মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ৩ ফেব্রুয়াী বিকাল ৩ টায় মেধাবিকাশ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য চাঁদপুর ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন, প্রধন অতিথির বক্তব্যে মোঃ সোহরাব হোসেন বলেন, সন্তানকে ভালো মানুষ হিসেব গড়ে তোলার জন্য মায়েদের ভূমিকাই সবচেয়ে বেশী,মাই হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক তাই প্রত্যেক মায়ের উচিত সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে জন্য সন্তানের প্রতি বিশেষ যত্ন নেয়া। স্কুলের শিক্ষক দের সাথে সমন্বয় করে সন্তানকে সঠিক পথে পরিচালিত করা, সন্তান যাতে মোবাইল আসক্ত না হয় সে দিকে দৃষ্টি রাখা এবং ভালো সহপাঠীদের সাথে চলাফেরা করে, সর্বদা সত্য কথা বলে , অনুমতি ছাড়া অন্যের কোন জিনিস না ধরে সেদিকে সজাগ থাকা। সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ৮নং বাগাদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মনসুর খান।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন, মোহাম্মদ রিপন খান
মোহাম্মদ আসলাম মিজি, মোহাম্মদ সেরাজুল বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে শাহিদা আক্তার,রেহানা বেগম, নাসরিন বেগম, খাদিজা আক্তার, ইয়াসমিন আক্তার,বিথী বেগম, জুই আক্তার প্রমূখ। দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে ছাত্রী ছাত্রী অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো।
প্রধান অতিথি সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন।
চাঁদপুর সদরের মেধাবিকাশ মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৭:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত


















