ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কান্নার মেঘ ভাঙে না আজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৬১ বার পড়া হয়েছে

কান্নার মেঘ ভাঙে না আজ
মোঃ মিলন হক

মায়ের চোখে স্ট্রোকের ছায়া,
হাসপাতালের দেয়ালে মায়ের মৃত্যুর ভয়।
অসুস্থ মায়ের পাশে বাবা নেই,
তবু বুক ভাঙা সাহসে
পরীক্ষার এডমিট, কলম হাতে নিয়ে
দৌড়ে আসে মেয়ে।

দেড় ঘণ্টা দেরি…
শুধু এইটুকু সময়েই
নিয়মের পাতায় নাম নেই তার।
পরীক্ষা দিতে পারল না —
হারিয়ে গেলো জীবনের এক বছর।

কেউ বুঝলো না, তার ভিতরের দহন।
বুকের ভেতর জ্বলছে একটা জীবন,
মায়ের হাত ছুঁয়ে পরীক্ষা দিতে আসা
এই সমাজের শিকল ভাঙা সাহসের নাম।

মাটিতে বসে অসহায় হয়ে কাঁদে মেয়ে,
নিয়মের দেয়াল তার কান্না শুনে না।
অভিমান করে তার দূঃখে সূর্য,
অভিমান করে মাটি ,বায়ু ,আকাশ।
তার দুঃখে কান্নার মেঘ ভাঙে না আজ।

#মানবিকতা_কোথায়?
#একটা_বছর_একটা_জীবন ।

ট্যাগস :

দীর্ঘ ২ বছর পর অনুমোদন পেল শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কমিটি, মালিকদের মাঝে স্বস্তি।

কান্নার মেঘ ভাঙে না আজ

আপডেট সময় ১১:৪০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

কান্নার মেঘ ভাঙে না আজ
মোঃ মিলন হক

মায়ের চোখে স্ট্রোকের ছায়া,
হাসপাতালের দেয়ালে মায়ের মৃত্যুর ভয়।
অসুস্থ মায়ের পাশে বাবা নেই,
তবু বুক ভাঙা সাহসে
পরীক্ষার এডমিট, কলম হাতে নিয়ে
দৌড়ে আসে মেয়ে।

দেড় ঘণ্টা দেরি…
শুধু এইটুকু সময়েই
নিয়মের পাতায় নাম নেই তার।
পরীক্ষা দিতে পারল না —
হারিয়ে গেলো জীবনের এক বছর।

কেউ বুঝলো না, তার ভিতরের দহন।
বুকের ভেতর জ্বলছে একটা জীবন,
মায়ের হাত ছুঁয়ে পরীক্ষা দিতে আসা
এই সমাজের শিকল ভাঙা সাহসের নাম।

মাটিতে বসে অসহায় হয়ে কাঁদে মেয়ে,
নিয়মের দেয়াল তার কান্না শুনে না।
অভিমান করে তার দূঃখে সূর্য,
অভিমান করে মাটি ,বায়ু ,আকাশ।
তার দুঃখে কান্নার মেঘ ভাঙে না আজ।

#মানবিকতা_কোথায়?
#একটা_বছর_একটা_জীবন ।