ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির পর সকল বিমানের জন্য আকাশ উন্মুক্ত করে দিলো পাকিস্তান

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মাঝে যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর পাকিস্তান সরকার তার দেশের আকাশসীমা সকল বাণিজ্যিক ও আন্তর্জাতিক ফ্লাইটের জন্য পূর্ণাঙ্গভাবে খুলে দিয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথ এখন থেকে সম্পূর্ণরূপে উন্মুক্ত এবং সকল ধরনের ফ্লাইট আবারও চলাচল শুরু করতে পারবে।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উল্লেখ্য, শুক্রবার রাতে ট্রাম্পের উদ্যোগে একটি জরুরি কূটনৈতিক বৈঠকে ভারত ও পাকিস্তান একটি পারস্পরিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়, যার পরিপ্রেক্ষিতে সীমান্তে গোলাবর্ষণ ও বিমান হামলা সম্পূর্ণরূপে স্থগিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, উভয় পক্ষই স্থল ও আকাশপথে সংঘাত এড়াতে সম্মত হয়েছে এবং প্রতিরক্ষা সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই চুক্তিকে স্বাগত জানিয়ে জানিয়ে বলেছে, এটি অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধবিরতি এবং আকাশসীমা খোলার সিদ্ধান্ত দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ কূটনীতির সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. রুহুল আমিন বলেন, এই যুদ্ধবিরতি যদি টিকে থাকে, তাহলে দীর্ঘমেয়াদে ভারত-পাকিস্তানের সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

যুদ্ধবিরতির পর সকল বিমানের জন্য আকাশ উন্মুক্ত করে দিলো পাকিস্তান

আপডেট সময় ০৯:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫