ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দুই চৌধুরীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বিলাল উদ্দিন,
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
গোয়াইনঘাটে বিএনপির শক্তিশালী অবস্থান ও নির্বাচনী ঐক্যের বার্তা দিয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল কর্মী সম্মেলন। আজ দুপুর ২টায় গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি গোয়াইনঘাটে বিএনপির সাংগঠনিক শক্তির স্পষ্ট চিত্র তুলে ধরে।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলার বারবারের নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হাকিম চৌধুরী।
প্রধান বক্তার বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের টানা সতেরো বছরের শাসনামলেও এই উপজেলার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। তারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে। দল যাকে মনোনয়ন দিয়েছে, তার প্রতি আমার পূর্ণ আস্থা ও সমর্থন রয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী বলেন, “আমরা বছরের পর বছর জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। আমি নিজেও ছয় বছর মিথ্যা মামলায় কারাবন্দি ছিলাম এবং এখনো হাজিরা দিতে হচ্ছে। এখন সময় এসেছে সব ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার।”
তিনি আরও বলেন, “আল্লাহর হুকুমে যদি নির্বাচিত হই, তাহলে এক বছরের মধ্যেই আমার কাজের অগ্রগতি জনগণ নিজের চোখে দেখতে পাবে—ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী ও আব্দুল হাকিম চৌধুরী পূর্বে একই আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। এবারের সম্মেলনে তারা একই মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার করেন।
সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উদ্দীপনা আসন্ন নির্বাচনে গোয়াইনঘাটে বিএনপির নির্বাচনী প্রস্তুতির জোরালো বার্তা দেয়।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দুই চৌধুরীর

আপডেট সময় ০৪:০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫