ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের শোক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদ।
গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের আহবায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোকবার্তায় পরিষদের নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, তাঁর মৃত্যুতে জাতি একজন প্রজ্ঞাবান ও সাহসী রাষ্ট্রনায়ককে হারাল। গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদ মরহুমার রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
উল্লেখ্য, আজ ৩১ ডিসেম্বর ঢাকার বাড্ডা হোসেন মিয়া এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে দাফন করা হবে।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের শোক

আপডেট সময় ১২:১৭:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬