ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে বিষ প্রয়োগে সবজি বাগান তছনছ লক্ষাধিক টাকার ক্ষতিতে দিশেহারা কৃষক পরিবার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

গোয়াইনঘাট উপজেলায় সবজি বাগানে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে চরম বিপাকে পড়েছেন এক কৃষক পরিবার।
উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল এলাকার কৃষক তৈয়বুর রহমানের টমেটো ও কাঁচা মরিচের ক্ষেত বিষ প্রয়োগে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে তার অন্তত এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
বুধবার সরেজমিনে দেখা যায়, ক্ষেতজুড়ে সারি সারি টমেটো গাছের পাতা ঝলসে লালচে হয়ে গেছে। জমির পাশে মাথায় হাত দিয়ে অসহায়ের মতো বসে আছেন কৃষক তৈয়বুর রহমান। সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।
ভুক্তভোগী কৃষক জানান, তার জমিতে টমেটো ও কাঁচা মরিচের ফসল প্রায় উঠতি পর্যায়ে ছিল। কয়েকদিনের মধ্যেই অন্তত এক লাখ টাকার টমেটো বিক্রির আশা ছিল। অথচ এখন সব শেষ। এ ক্ষেত করতে ইতোমধ্যে ৪০ থেকে ৫০ হাজার টাকার বেশি খরচ হয়েছে, যার বেশিরভাগই স্থানীয়ভাবে ধার করা টাকা। এখন তিনি চরম অনিশ্চয়তায় ভুগছেন—কিভাবে ঋণ পরিশোধ করবেন এবং সংসার চালাবেন তা নিয়ে দিশেহারা।
তিনি আরও বলেন, “কারও সঙ্গে আমার শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলত। কিন্তু কেন আমার ক্ষেতের ওপর এমন নির্মম আঘাত এলো?”
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে গভীর রাতে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কৃষক তৈয়বুর রহমান গোয়াইনঘাট থানায় ওয়াসকুরুনী (৩৫), পিতা হাজি আবুল ওয়াহাব, কুলছুমা বেগম (স্বামী তৈয়বুর রহমান) এবং একই এলাকার রাজা মিয়া ও এলু মিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা খছরুল ইসলাম বলেন, “বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয় কাজ। ফসল একজন কৃষকের সন্তানের মতো। এমন ঘটনায় কৃষকরা মানসিক ও আর্থিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হন।”
ভুক্তভোগী কৃষক দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

কুয়েতস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোয়াইনঘাটে বিষ প্রয়োগে সবজি বাগান তছনছ লক্ষাধিক টাকার ক্ষতিতে দিশেহারা কৃষক পরিবার

আপডেট সময় ১২:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬