মোঃ রমজান আলী বিশেষ প্রতিনিধি শেরপুর
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তাহমিনা রহমান মুক্তা । তিনি তাঁর বক্তব্যে বলেন,
“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। সুশিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে গড়ে উঠলেই একটি সুন্দর ও মানবিক সমাজ নির্মাণ সম্ভব। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করাই হোক তোমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক আলহাজ্ব দেলোয়ার হোসেন দুলাল মিলিটারি (অব: সেনাবাহিনী) । সভাপতির বক্তব্যে তিনি বলেন, আধুনিক স্কুল এন্ড কলেজ শুধু ফলাফলভিত্তিক শিক্ষা নয়, বরং নৈতিকতা ও চরিত্র গঠনের শিক্ষা প্রদান করে আসছে। আজ যারা পুরস্কৃত হয়েছে, তারা যেমন গর্বের, তেমনি যারা পুরস্কার পায়নি তারাও আমাদের ভবিষ্যৎ সম্পদ। সকলকে নিয়ে এগিয়ে যেতে চাই।”বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক, নুর মুহাম্মদ শেখ, তিনি বলেন,তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক, তোমরা হবে শিল্পী, কবি, লেখক, বৈজ্ঞানিক, আজকে যারা ফুলের কবি কালকে হবে ফুল, তোমরাই দুর করবে এই সমাজের ভুল।
উপস্থিত ছিলেন মো: মেহেদী হাসান, সহকারী শিক্ষক, আধুনিক স্কুল এন্ড কলেজ। তিনি তাঁর বক্তব্যে বলেন,“শিক্ষা মানে শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষা মানে নিজেকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা। নিয়মিত অধ্যবসায়, শিক্ষকদের সম্মান ও অভিভাবকদের দোয়া থাকলে সাফল্য অবশ্যম্ভাবী।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গনিত শিক্ষক, মো: হুমায়ুন । তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন,অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেই আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে।”
এছাড়াও বক্তব্য রাখেন,রসায়নের জনপ্রিয় শিক্ষক ফরহাদ মিয়া, শিক্ষিকা সুমাইয়া আক্তার , অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণীর শিক্ষার্থী মো: শান্ত হাসান । পরে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উক্ত কলেজের সিনিয়র শিক্ষক মো: নুর মুহাম্মদ শেখ স্যারে-র সুশৃঙ্খল ও প্রাণবন্ত উপস্থাপনায় ৬ষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত ১ম, ২য় ও ৩য়, নিয়মিত বেতন পরিশোধকারী, সবোর্চ্চ উপস্থিতি ও সবোর্চ্চ ড্রেস ও ভদ্র মার্জিত, সেরা শিক্ষার্থী স্থান অধিকারী মোট ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, আধুনিক স্কুল এন্ড কলেজ শিক্ষার মান, শৃঙ্খলা ও নৈতিক গঠনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।
নিজস্ব সংবাদ : 


















